বাবুকে Mobile থেকে কিভাবে দূরে রাখার চেষ্টা করি?

সব বাবা-মা’রাই বাচ্চাদের ডিভাইস থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করে যান। আমরাও তাই করছি। খুব কঠিন বিষয় এটা, আমরা সফল হয়েছি তা বলতে পারবো না। তবে কিছুটা সম্ভব হয়। একটা বিষয় বুঝি,সেটা হচ্ছে বাচ্চা সব সময় আ্যটেনশন চায়। ওর সাথে কথা বলি, গল্প করি, খেলা করি এ সব কাজে খুব খুশি থাকে। ওর সাথে খেলতে বসলে ভিডিও তে দেখানো আইটেম গুলো নিয়ে ইদানীং একটু বেশি আগ্রহ প্রকাশ করে। তাই শেয়ার করলাম। তবে এটাও ঠিক বাচ্চারা এক খেলনা নিয়ে সব সময় খেলতে চায় না। এজন্য একঘেয়ে হয়ে গেলে খেলনা গুলো বদলে দেই। সব সোনামনির জন্যই অনেক ভালোবাসা 🧡

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *