ঘরে বসে চুলকে লম্বা ও মজবুত করার উপায়

চুল নারী সৌন্দর্যের অন্যতম প্রতীক ।নারী-পুরুষ উভয়ের জন্যই চুল অতি গুরুত্বপূর্ণ ।সুন্দর ত্বক পেতে  যেমন যত্নের প্রয়োজন তেমনি সুন্দর চুলের জন্য প্রয়োজন পরির্চযা ।সুন্দর চুল পেতে আমরা নানা রকম পরির্চযা করে থাকি ।অনেকে সময়ের সল্পতা এবং সঠিক জ্ঞান না থাকার কারণে চুলের যত্ন নিতে পারেন না , আবার বাইরের ক্ষতিকর প্রসাধনী সমগ্রি ব্যাবহার করে চুলের ক্ষতি করে ফেলেন ।এই সব রাসায়নিক উপাদান গুল চুলকে নষ্ট করে ফেলে ফলে চুলের স্বাভাবিক বৃদ্ধি নষ্ট হয়।

আমাদের চারপাশে বেশ কিছু প্রাকিতিক উপাদান রয়েছে যা চুলের বৃদ্ধি ও চুল পড়া রোধ করতে সহায়তা করে থাকে।যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বিউটি পার্লার যাওয়া  বা চুলের যত্ন নিতে পারেন না তারা খুব শহজে ঘরে বসে চুলকে লম্বা ও সুন্দর করতে পারেন ।দেখে নেওয়া যাক কি করে ঘরে বসে চুলের যত্ন নেওয়া যায়ঃ

১। সুন্দর ও লম্বা চুল পেতে চুলকে অবশ্যই নিয়মিত পরিষ্কার করতে হবে ।চুলের ধরন বুঝে শ্যাম্পু ব্যাবহার করতে হবে, সঠিক শাম্পু এবং কন্ডিশনার বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। চুলকে নরম, মসৃন ও ময়েশ্চারাইজ করে এমন শ্যাম্পু ব্যবহার করুন।

২। নিয়মিত কিছু সময়ের জন্য হলেও আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন। এর ফলে মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি পাবে, ত্বকের মৃত কোষ ও খুশকি দূর হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।সপ্তাহে একদিন চুলে উষ্ণ তেল ম্যাসাজ করুন।তেলটি হতে পারে নারিকেল ,জলপাই অথবা বাদাম তেল ।

৩। ভিজা চুল ভাল করে শুকাতে হবে ,মোটা দাগের চিরুনি দিয়ে আঁচড়াতে  হবে ।শুকনা চুলের পরির্বতে ভিজা চুল তিনগুন বেশি দুর্বল থাকে।তাই ভেজা চুল আঁচড়ালে চুল ভেঙ্গে যাবার সম্ভাবনা থাকে ।সুতরাং চুল ভাল ভাবে শুকানোর পর আঁচড়াতে হবে ।

৪। শ্যাম্পুর পর অবশ্যইঁ আচড়ালে কন্ডিশনার ব্যবহার করতে হবে ।কন্ডিশনার মাথার ত্বকে লাগান যাবে না  এতে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে যেতে পারে।

৫। চুল ময়েশ্চারাইজারের জন্য ডিমের সাদা অংশ ব্যবহার করা যায়। রুক্ষ চুলে আধা কাপ পরিমাণ ডিম এবং মিশিয়ে নিন অ্যালোভেরা জেলএবার তা ভালোভাবে ফেটিয়ে  মাথায় লাগাতে হবে। ২০ মিনিট পর  পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এটি চুলে  ভালো উপকার করে এতে আছে সালফার ও প্রোটিন।

৬। অনেক সময় বাইরে থাকার কারনে রোদের তাপে চুলের অনেক ক্ষতি হয় তার জন্য বাড়িতে আমরা খুব সহজে প্যক তৈরি করতে পারি , মধু,১ বা ২ টেবিল-চামচ অলিভ অয়েল,১ থেকে ২ টেবিল-চামচ ডিমের কুসুম মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে,এটি চুলে বেশকিছুক্ষন রেখে ধুয়ে ফেলতে হবে এতে করে চুলে প্রটিন যোগায় ও চুলের পূর্ণগঠন হয় ।

৭। নরম মসৃণ চুলের জন্য  সপ্তাহে একবার  হেনা প্যাক ব্যাবহার করলে ভাল ফল পাওয়া যায় প্যাকটি বাজারে কিনতে পাওয়া যায় আবার এটী বাসায় বানানো যায় ।

৮। চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য ভিটামিন, লোহা এবং প্রোটিন-এর মতো পুষ্টিকর খাদ্য প্রতিদিন খেতে হবে। শাক-সব্জি চুল ভাল রাখতে সহায়তা করে, এ ছাড়াও প্রচুর পরিমাণে পানি পান করা  উচিত,এতে করে চুল ভাল থাকবে ।

৯। চুলে কোন প্রকার রাসায়নিক পদার্থ ব্যাবহার করা যাবে না ।তাছাড়া হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেইনার ,র্কালি মেসিন বেশি ব্যাবহার করা যাবে না  ।ব্যাবহার এর আগে অব্যশই হিট প্রোটাকট সিরাম  ব্যাবহার করতে হবে|

১০। প্রতিদিন রাতে হালকা করে বিনুনী করে ঘুমালে চুল তাড়াতাড়ি বড় হয় যারা চুল বড় করতে চান তারা এটি করে দেখতে পারেন

৬মাস বা ৩ মাস পরপর চুলের আগা কিছুটা কেটে ফেলুন বা ট্রিম করুন এটি চুল আগা ফাটা রোধ করে ও চুল বাড়তে সাহায্য করে।

Content Developer : Nahida Akter

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *